পূর্ব রামদাসীতে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ২৭ এপ্রিল, ২০২৬, ০৮:৩৩ পিএম
পূর্ব রামদাসীতে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু

চাঁদপুর সদর উপজেলার ১০ নং লক্ষীপুর ইউনিয়নের পূর্ব রামদাসদী গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে  মাহমুদুর রহমান মজনু (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।  সোমবার(২৭ এপ্রিল) দুপুরে  এ দুর্ঘটনা ঘটে।  নিহত মজনু পূর্ব রামদাসদীর শফিক খানের ছেলে।  স্থানীয় সূত্রে জানা যায়, বাড়িতে নিজেদের বিদ্যুৎ লাইনের ত্রুটি মেরামত করছিলেন। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। স্বজনরা দ্রুত উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল   হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মাহমুদুর রহমান মজনু'র দুর্ঘটনায় মৃত্যুর খবরে এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে।

আপনার জেলার সংবাদ পড়তে