আহ্বায়ক আলম পলাশ, সদস্য সচিব কাদের পলাশ

চাঁদপুরে ইতিহাস-ঐতিহ্য রক্ষা কমিটি গঠন

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ২৭ এপ্রিল, ২০২৬, ০৮:৪৯ পিএম
চাঁদপুরে ইতিহাস-ঐতিহ্য রক্ষা কমিটি গঠন

চাঁদপুরের ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণে প্রথমবারের মতো ‘চাঁদপুর ইতিহাস-ঐতিহ্য রক্ষা কমিটি’ গঠন করা হয়েছে। সোমবার দুপুরে চাঁদপুর সাহিত্য একাডেমির মিলনায়তনে অনুষ্ঠিত এক সভায় ৯ সদস্যবিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়। কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রথম আলোর চাঁদপুর প্রতিনিধি আলম পলাশ এবং সদস্য সচিব হয়েছেন চাঁদপুর সাহিত্য একাডেমির মহাপরিচালক কাদের পলাশ। কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন- চাঁদপুর প্রবাহের ভারপ্রাপ্ত সম্পাদক ও চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রহিম বাদশা, সময় টিভির স্টাফ রিপোর্টার ফারুক আহমদ, টেলিভিশন সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি রিয়াদ ফেরদৌস এবং চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আল ইমরান শোভন। এছাড়া সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন বিশিষ্ট লেখক মুহাম্মদ ফরিদ হাসান, নারী সংগঠক মুক্তা রহমান এবং লেখক নুরুন্নাহার মুন্নি। সভায় বক্তারা বলেন, চাঁদপুরের সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণে সমন্বিত উদ্যোগের প্রয়োজন রয়েছে। নবগঠিত এই কমিটি জেলার বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা, সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করা হয়। সভায় জানানো হয়, আগামী তিন মাসের মধ্যে উপদেষ্টা পরিষদ ও পূর্ণাঙ্গ কমিটির গঠন করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে