জাতীয় আইনগত সহায়তা দিবস

চাঁদপুর জেলা লিগ্যাল এইড কমিটি কর্তৃক নানা কর্মসূচির আয়োজন

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ২৭ এপ্রিল, ২০২৬, ০৮:৫২ পিএম
চাঁদপুর জেলা লিগ্যাল এইড কমিটি কর্তৃক নানা কর্মসূচির আয়োজন

দরিদ্র ও আর্থিকভাবে অসচ্ছল, সহায়-সম্বলহীন ও অসমর্থ বিচার প্রার্থীদের আইনগত সহায়তা দিচ্ছে সরকার। ভবিষ্যতে এ সহায়তা অব্যাহত থাকবে এবং বাড়ানো হবে। আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল থেকে ‘সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ’ এ প্রতিবাদ্যকে সামনে রেখে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হবে।  এদিন দেশের আপামর জনসাধারণকে সরকারি আইনি সহায়তা কার্যক্রম সম্পর্কে সচেতন করার লক্ষ্যে দেশের সব জেলার ন্যায় চাঁদপুর জেলা লিগ্যাল এইড কমিটি ‘জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬’ উদযাপন করবে। দিবসটি উপলক্ষে চাঁদপুর জেলা লিগ্যাল এইড অফিস নানা কর্মসূচির আয়োজন করেছে। আয়োজিত কর্মসূচির মধ্যে রয়েছে বর্ণাঢ্য র‌্যালি, লিগ্যাল এইড মেলা, সেমিনার ও শ্রেষ্ঠ প্যানেল আইনজীবী পুরস্কার বিতরণ কর্মসূচি। অনুষ্ঠান সূচী- ২৮ এপ্রিল, ২০২৬ খ্রি. মঙ্গলবার সময়: সকাল ০৮.১৫ মিনিট বর্ণাঢ্য র‌্যালি,স্থান: জেলা জজ আদালত প্রাঙ্গণ, চাঁদপুর। সকাল ৯ টায় চাঁদপুর জেলা আইনজীবী সমিতি ভবন সম্মেলন কক্ষে  সেমিনার ও শ্রেষ্ঠ প্যানেল আইনজীবী পুরস্কার বিতরণ। চাঁদপুর জেলার সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটি চেয়ারম্যান সামছুন্নাহার দিবসটি উদযাপনের এক আমন্ত্রণপত্রে জানিয়েছেন প্রতি বছরের ন্যায় ২৮ এপ্রিল, ২০২৬ খ্রি. মঙ্গলবার দেশের আপামর জনসাধারণকে সরকারি আইন সহায়তা কার্যক্রম সম্পর্কে সচেতন করার লক্ষ্যে "জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬" উদযাপিত হতে যাচ্ছে। দিবসটি উদযাপন উপলক্ষে চাঁদপুর জেলা লিগ্যাল এইড কমিটি কর্তৃক আয়োজিত সকল কার্যক্রমে আপনাদের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা কামনা করছি।

আপনার জেলার সংবাদ পড়তে