মহেশপুর ব্যাটালিয়ন(৫৮বিজিবি)পৃথক তিনটি চোরাচালান বিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ আটক করেছে। আটককৃত এসব ঔষুধের আনুমানিক মূল্য প্রায় ৪ লাখ ৪৩ হাজার টাকা।
রোববার ভোর ৪ টারদিকে লড়াইঘাট বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৬০/১৩৭-এস সংলগ্ন নয়াপাড়া গ্রামের শহীদের বাঁশ বাগান থেকে হাবিলদার তবিবুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে ৩০০ পিস ভারতীয় ঔষধ উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৯০ হাজার টাকা।একই দিন শ্রীনাথপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৬১/৮-এস এর নিকট চাপাতলা গ্রামের শাহাজাহানের কলা বাগান থেকে হাবিলদার হেমায়েতের নেতৃত্বে ৭০০ পিস ভারতীয় ঔষধ উদ্ধার করা হয়। এ চালানের আনুমানিক মূল্য ২ লাখ ১০ হাজার টাকা।
পরবর্তীতে সকাল ১১ টারদিকে লড়াইঘাট বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৬০/১৪৩-এস সংলগ্ন লড়াইঘাট গ্রামের জনির লিচু বাগান থেকে হাবিলদার আতোয়ার রহমানের নেতৃত্বে আরও ৮১০ পিস ভারতীয় ঔষধ উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২ লাখ ৪৩ হাজার টাকা।এসব অভিযানে কোনো আসামি আটক করা সম্ভব হয়নি বলে জানানো হয়। উদ্ধারকৃত মালামাল নিয়মিত প্রক্রিয়ায় আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য হস্তান্তর করা হয়েছে।