জামালপুরের মেলান্দহে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মে দিবস ও পেশাগত স্বাস্থ্য সেফটি দিবস পালিত হয়। এ উপলক্ষে ১ মে বেলা ১১টায় উমির উদ্দিন পাইলট স্কুল মাঠ থেকে জাতীয়তাবাদী শ্রমিক দল র্যালী বের করে। মোস্তাফিজুর রহমান বাবুল এমপি শ্রমিক দলের র্যালীল নেতৃত্ব দেন। অটো-সিএনজি-কাঠমিস্ত্রিসহ বেশ ক’টি শ্রমিক ইউনিয়ন এতে অংশ গ্রহণ করে। র্যালী শেষে চৌরাস্তা মোড়ে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন-মোস্তাফিজুর রহমান বাবুল এমপি, মেলান্দহ বিএনপি’র সহসভাপতি আনোয়ারুল কাদির শ্যামল তালুকদার, সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবির, শ্রমিক দলের সভাপতি সোলায়মান কমিশনার প্রমুখ।
অপরদিকে জামাতের অঙ্গ সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত র্যালীটি মেলান্দহ বাজার প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমের সামনে পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন-র্যালীর নেতৃত্ব দানকারী জামাতের কর্মপরিষদ সদস্য মাও. মুজিবুর রহমান আজাদী। বক্তব্য রাখেন জেরা জামাত নেতা জিয়াউল কবির জিন্নাহ, উপজেলা জামাত আমীর ইদ্রিস আলী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ওমর ফারুক, সাবেক সেক্রেটারি শরাফত আলী ফারাজী এবং শফিকুল ইসলাম প্রমুখ।
দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের র্যালী শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন-ইউএনও জান্নাতুল আরা। বক্তব্য রাখেন-পুলিশ প্রশাসনের প্রতিনিধি মিশু সওদাগর, রির্সোস সেন্টারের সুপারভাইজার বজলুর রহমান, রিপোর্টার্স ইউনিটির সভাপতি-ইত্তেফাক সংবাদদাতা শাহ জামাল প্রমুখ।