নালিতাবাড়ীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) : | প্রকাশ: ১ মে, ২০২৬, ০৫:১৭ পিএম
নালিতাবাড়ীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত

শেরপুরের  নালিতাবাড়ীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে । এ উপলক্ষে শুক্রবার (১মে) সকালে উপজেলার বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে পৃথকভাবে শোভাযাত্রা, মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এদিকে সকালে জেলার নাকুগাঁও স্থলবন্দর লোড-আনলোড শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। পরে সংগঠনের সভাপতি আব্দুল ছামাদের নেতৃত্বে এক শোভাযাত্রা স্থলবন্দর ও নাকুগাঁও-ঢাকা মহাসড়ক প্রদক্ষিণ করে। এসময় সংগঠনের কার্যকরী সভাপতি আব্দুল হালিম, যুগ্ম-সাারণ সম্পাদক মোকছেদ আলী, সাংগঠনিক সম্পাদক শামীম মিয়া, কোষাধ্যক্ষ এনায়েত হোসেনসহ অন্যান্য শ্রমিকরা কর্মসূচীতে অংশ নেন।