নর্থ বেঙ্গল সুগার মিল শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মে দিবস পালিত

এফএনএস (এ.কে. আজাদ সেন্টু; লালপুর, নাটোর) : | প্রকাশ: ১ মে, ২০২৬, ০৫:১৩ পিএম
নর্থ বেঙ্গল সুগার মিল শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মে দিবস পালিত

মহান মে দিবস উপলক্ষে নাটোরের লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিল শ্রমিক কর্মচারী ইউনিয়নের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১ মে) সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে নর্থ বেঙ্গল সুগার মিল হাইস্কুলে শহীদ মিনার চত্বরে শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মুমিনুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পিন্টুর উপস্থাপনায় আলোচনা সভা  অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নর্থ বেঙ্গল সুগার মিলস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফরিদ হোসেন ভূইয়া, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোপালপুর পৌর বিএনপি সাবেক আহবায়ক ও পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম, পৌর বিএনপি সাবেক যুগ্ম আহবায়ক সাইদুজ্জামান লিটন প্রমুখ ।

বক্তারা মহান মে দিবসের তাৎপর্য তুলে ধরে শ্রমিকদের অধিকার রক্ষা, উৎপাদন বৃদ্ধি এবং শ্রমিক-মালিক সুসম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, দেশের শিল্পোন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতিতে শ্রমিকদের অবদান অপরিসীম।

অনুষ্ঠানে মিলের শ্রমিক, কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহণ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে