শ্রীবরদীতে ইয়াবাসহ কারবারি আটক

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) : | প্রকাশ: ১ মে, ২০২৬, ০৮:০২ পিএম
শ্রীবরদীতে ইয়াবাসহ কারবারি আটক

শেরপুরের শ্রীবরদী থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে  ইয়াবা ট্যাবলেট সহ মোস্তফা (৩৮) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।  আটক মোস্তফা শ্রীবরদী সদর ইউনিয়নের মামদামারি গ্রামের মোতালেব হোসেনের ছেলে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) গভীর রাতে শ্রীবরদী থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের মুন্সিপাড়া গ্রামের হাবিবুর রহমানের দক্ষিণমুখী  চৌচালা টিনের বসতঘরের সামনে থেকে মোস্তফাকে আটক করে। পরে তার  দেহ তল্লাশি করে উদ্ধার করা হয় ১৫ পিচ ইয়াবা  ট্যাবলেট।

এ ঘটনায় শুক্রবার সকালে পুলিশ বাদী হয়ে শ্রীবরদী থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

শ্রীবরদী থানার  ওসি মোহাম্মদ নুরুল আলম  বলেন, মোস্তফাকে মাদক মামলা দিয়ে  আদালতে পাঠানো  হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে