কবি জসীমউদদীনের “সোজন বাদিয়ার ঘাট” নিয়ে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করছেন চলচ্চিত্রনির্মাতা তানভীর মোকাম্মেল| গোপালগঞ্জের চান্দার বিল অঞ্চলে ছবিটার ষাট ভাগ শুটিং শেষ হয়েছে। চলচ্চিত্রটির শুটিংকৃত অংশের সম্পাদনার কাজও শেষ করা হয়েছে। এই বর্ষা মৌসুমে চলচ্চিত্রটির বাকী অংশের শুটিং কাজ শেষ করা হবে বলে আশা করছেন পরিচালক তানভীর মোকাম্মেল। “সোজন বাদিয়ার ঘাট”-য়ের চিত্রনাট্য রচনা ও পরিচালনা করছেন তানভীর মোকাম্মেল। চিত্রগ্রহণে রয়েছেন রাকিবুল হাসান, শিল্পনির্দেশক ও প্রধান সহকারী পরিচালক হচ্ছেন উত্তম গুহ। ছবিটার কাস্টিং ডিরেক্টর ও পোশাক পরিকল্পনার দায়িত্বে রয়েছেন চিত্রলেখা গুহ। ছবিটার সঙ্গীত পরিচালনা করছেন ˆসয়দ সাবাব আলী আরজু এবং স্থিরচিত্র গ্রহণ এবং বিহাইন্ড দি সীন শুট করছেন অপরাজিতা সঙ্গীতা ও সানু মাণিক। চলচ্চিত্রটার সহ-প্রযোজক হিসেবে রয়েছেন কবি জসীমউদদীনের কন্যা হাসনা জসীমউদদীন মওদুদ। “সোজন বাদিয়ার ঘাট” চলচ্চিত্রটার সহকারী পরিচালকেরা হচ্ছেন ˆসয়দ সাবাব আলী আরজু, সগীর মোস্তফা ও সন্দীপ মিস্ত্রী। কোরিওগ্রাফিতে রয়েছেন মারিয়া ফারিহ উপমা। পূর্ণদৈর্ঘ্য এ চলচ্চিত্রটাতে অভিনয় করছেন তনয় বিশ্বাস (সোজন), রাদিফা নারমিন (দুলী), দিহান (ছোট সোজন), শ্রেয়া ˆবদ্য (ছোট দুলী), চিত্রলেখা গুহ, কাজী রাজু, শাহ আলম দুলাল, আহসানুল হক মিনু, জয়িতা মহলানবিশ, সংগীতা চৌধুরী, দেবাশীষ ঘোষ, শুভাশীষ ভৌমিক, উত্তম গুহ, রিমু রোজা খন্দকার, মারিয়া ফারিহ উপমা, সৈয়দ সাবাব আলী আরজু, টুনটুনি সোবহান, কাজী ইব্রাহীম, জহির বাচ্চু, ইকবাল আহমেদ, মেহেদি আল আমীন, মতিউর সুমন, সরন সাহা, অমিতাভ রাজীব, জুবায়ের জাহিদ, আজম শেখ, সাইদুল হক, রেজাউল করিম রেজা, প্রশান্ত কর্মকার, অলোক বসু, দেবদাস সাহা, নব কুমার, মনোজ মন্ডল, রিজভিনা মৌসুমী, পারভীন পারু, সুলতানা কানিজ, নাজমুন্নাহার লিজা, ¯^প্না ˆবদ্য, শাহানা সিদ্দিকা, রিপা মন্ডল, ˆচতালী মন্ডল, নির্ঝর চৌধুরী, কবির ও অন্যান্য। “সোজন বাদিয়ার ঘাট” চলচ্চিত্রটি আগামী শীতে রিলিজ দেওয়া হবে বলে আশা করা যাচ্ছে।