চৌগাছায় ভেজাল সার বিনষ্ট, ২ ব্যবসায়ীকে জরিমানা

এফএনএস (এম. কে সিদ্দীক; চৌগাছা, যশোর) : | প্রকাশ: ৩ মে, ২০২৬, ০৮:১৬ পিএম
চৌগাছায় ভেজাল সার বিনষ্ট, ২ ব্যবসায়ীকে জরিমানা

যশোরের চৌগাছায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে রায় ট্রেডার্স ও জিয়া টেডার্স নামে দুই ব্যবসায়ীর কাছ থেকে ৫০ কেজি ভেজাল দস্তা সার জব্দ করে বিনষ্ট করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় দুই ব্যবসায়ীর কাছ থেকে ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। রোববার বিকেলে  উপজেলার সলুয়া বাজারে এই আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম।

এসময় উপজেলা কৃষি কর্মকর্তা মুশাব্বির হুসাইন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আজম ওবায়দুল্লাহ, চৌগাছা থানার উপ-পরিদর্শক শরিফুল ইসলামসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তার সাথে ছিলেন। উপজেলা কৃষি কর্মকর্তা মুশাব্বির হুসাইন বলেন, গত জানুয়ারি মাসে উপজেলার সলুয়া বাজারের মেসার্স জিয়া ট্রেডার্স এবং রায় ট্রেডার্সে দুটি কোম্পানির দস্তা সার সন্দেহজনক হওয়ায় সেটা ল্যাব টেস্টের জন্য যশোরের সয়েল রিসোর্স ডেভেলপমেন্ট ইন্সটিটিউট (এসআরডিআই) এ পাঠানো হয়। সেখানে পরীক্ষায় দেখা যায়, জিয়া ট্রেডার্সের ৪০ কেজি দস্তা এবং রায় ট্রেডার্সের ১০ কেজি দস্তা ভেজাল। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত তাদের ৫০ কেজি দস্তা বিনষ্ট করে এবং জিয়া ট্রেডার্সের মালিককে ৫ হাজার ও রায় ট্রেডার্সের মালিককে ৩ হাজার টাকা জরিমানা করেন।

আপনার জেলার সংবাদ পড়তে