দৌলতপুরে ছাত্র-জনতার আন্দোলনে ২০২৪ সালের ৫ আগস্ট পতন হয় শেখ হাসিনা ও তার সরকারের। তার পতনের প্রায় দুই বছর পরেও কুষ্টিয়ার দৌলতপুরে ভালনারেবল ইউমেন বেনিফিট (ভিডব্লিউবি) কর্মসূচির আওতায় দুস্থ নারীদের মাঝে চাল বিতরণের বস্তায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম সংবলিত স্লোগান লেখা নিয়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। মঙ্গলবার ৫ মে ও ৬ মে বুধবার উপজেলার খলিসাকুন্ডি ইউনিয়ন পরিষদে দুস্থ নারীদের বিতরণের জন্য আসা চালের বেশ কিছু বস্তায় এ স্লোগান লেখা দেখা যায়।স্থানীয় সূত্র জানায়, ইউনিয়ন পরিষদ হতে ভালনারেবল ইউমেন বেনিফিট (ভিডব্লিউবি) কর্মসূচির আওতায় দুস্থ নারীদের মাঝে চাল বিতরণের সময় বস্তাগুলোর ওপর ‘শেখ হাসিনার বাংলাদেশ,ক্ষুধা হবে নিরুদ্দেশ’স্লোগানটি সবার নজরে আসে। খলিসাকুন্ডি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মো.জুলমত হোসেন জানায়,খলিশাকুন্ডি ইউনিয়নে এই কর্মসূচির আওতায় ১০১জন নিবন্ধনকৃত নারীকে প্রতিমাসে বিনামূল্যে ৩০কেজি করে চাল দেওয়া হয়।তিনি বলেন উপজেলা খাদ্য গুদাম থেকে আমরা যেমন চালের বস্তা পেয়েছি ঠিক তেমনই বিতরণ করেছি। এ ব্যাপারে দৌলতপুর খাদ্য গুদামের কর্মরত ওসিএলএসডি মোঃ সেলিম রেজা জানান গত ২৩ এপ্রিল খাদ্য গুদাম থেকে ২৩৪ বস্তা এ চাউল বরাদ্দ দেয়া হয়।