বুধহাটায় ইমারত শ্রমিক সংঘের মে দিবস উত্তোর সভা

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) : | প্রকাশ: ৩ মে, ২০২৬, ০৮:৩২ পিএম
বুধহাটায় ইমারত শ্রমিক সংঘের মে দিবস উত্তোর সভা

আশাশুনি উপজেলার বুধহাটা ইমারত শ্রমিক সংঘের মে দিবস উত্তোর সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার করিম সুপার মার্কেটে সংগঠনের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি আলহাজ্ব সুলতান আহমদের সভাপতিত্বে সভায় সহ সভাপতি মুতাহার হোসেন, সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম খোকন, যুগ্ম সম্পাদক আক্তারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা, সহ সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম, কোষাধ্যক্ষ জয়নাল আবেদীন, দপ্তর সম্পাদক রবিউল ইসলাম, প্রচার সম্পাদক আরিজুল ইসলাম, সহ প্রচার সম্পাদক মুত্তাজুল ইসলাম, একবাল হোসেন, আঃ মমিন, মহব্বত আলী, সাদ্দাম হোসেন, শফিকুল ইসলাম, কাদাকাটি শাখা অফিস সভাপতি আলতাফ হোসেন, কারেন্ট মিস্ত্রী সভাপতি এমদাদুল, রঙ মিস্ত্রী সভাপতি মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে