বাগমারায় দুই মাস ব্যাপি ভ্রাম্যমান কম্পিউটার প্রশিক্ষনের উদ্বোধন

এফএনএস (বাগমারা, রাজশাহী)
| আপডেট: ৩ মে, ২০২৬, ০৮:৩৮ পিএম | প্রকাশ: ৩ মে, ২০২৬, ০৮:৩৮ পিএম
বাগমারায় দুই মাস ব্যাপি ভ্রাম্যমান কম্পিউটার প্রশিক্ষনের উদ্বোধন
বাগমারা উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের উদ্যোগে দুই মাস ব্যাপি ভ্রাম্যমান কম্পিউটার প্রশিক্ষনের উদ্বোধন করা হয়েছে। গতকাল রবিবার সকালে উপজেলা পরিষদ চত্তরে ভ্রাম্যমান বাসে প্রশিক্ষনের উদ্বোধন করেন উপজেলা উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত যুব উন্নয়ন অফিসার মুহাঃ সঈদ আলী রেজা, প্রশিক্ষক তাজুল ইসলাম, সহকারি যুব উন্নয়ন অফিসার গোলাম মোস্তফা, সুজন আলী সহ ৪০ জন প্রশিক্ষনার্থী যুবক ও যুব মহিলা। আগামী দুই মাসব্যাপি শীতাতাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক বাসে প্রশিক্ষানার্থীরা এই প্রশিক্ষনের সুযোগ পাবেন। এই প্রশিক্ষনের মাধ্যমে প্রশিক্ষনার্থীরা কম্পিউটার ও অনলাইনের মাধ্যমে যাবতীয় কাজ হাতে কলমে শিক্ষা গ্রহনের মাধ্যমে নিজেকে উপার্জনক্ষম করে তুলতে পারবেন এবং স্বাবলম্বী হবেন। প্রশিক্ষন শেষে তাদেরকে যাতায়াত ভাতা ও সনদপত্র প্রদান করা হবে।
আপনার জেলার সংবাদ পড়তে