চোরাই অটোরিক্সা-মোটরসাইকেল-ব্যাটারি উদ্ধার

শাহরাস্তিতে চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ৪ মে, ২০২৬, ১১:২৫ এএম
শাহরাস্তিতে চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার

চাঁদপুরের শাহরাস্তি থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আন্তঃজেলা অটোরিক্সা ও মোটরসাইকেল চোর চক্রের ৪ জন সদস্যকে গ্রেফতার করেছে এবং চোরাইকৃত মালামাল উদ্ধার করেছে। গত ০৩ মে ২০২৬ তারিখ বিকাল ৫টায় শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমানের দিকনির্দেশনায় এসআই আরিফ হোসাইন ও সাদ্দাম হোসেন সঙ্গীয় শাহরাস্তি পৌরসভার ০৪ নং ওয়ার্ড ঘুঘুশাল এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে মৃত আব্দুল মান্নানের ঘরের উত্তর পাশের খালি জায়গা থেকে চোর চক্রের সদস্য মোঃ ইউসুফ (৪০), পিতা মৃত মোখলেছুর রহমান, সাং-নাইনগর (হাজী বাড়ী), মেহের উত্তর ইউপি, শাহরাস্তি, চাঁদপুরকে আটক করা হয়। তার নিজ হেফাজত থেকে উদ্ধার করা হয় চোরাইকৃত ০২টি অটোরিক্সা, ০১টি অটোরিক্সার কাটা অংশবিশেষ, ০১টি কালো-লাল রংয়ের ১২৫ সিসি উরংপড়াবৎ মোটরসাইকেল এবং ০৫টি অটোরিক্সার ব্যাটারি। পরবর্তীতে মোঃ ইউসুফকে জিজ্ঞাসাবাদ করে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শাহরাস্তি থানাধীন সাহাপুর এলাকার বাগানবাড়ী ব্রিজের উপর থেকে চোর চক্রের আরো ০৩ জন সদস্যকে গ্রেফতার করা হয়। চোর চক্রের অবশিষ্ট সদস্যদের গ্রেফতার ও চোরাই মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশ মিডিয়া সেল চাঁদপুর এ তথ্য জানিয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে