রাঙ্গামাটিতে জেলা ছাত্রদলের নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে দলটির পদবঞ্চিত ও বর্তমান কমিটির নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ঘটনা ঘটেছে। আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। কেন্দ্রীয় কমিটি কতৃক ঘোষিত রাঙ্গামাটি জেলা কমিটি বাতিলের দাবিতে সোমবার (৪ মে) দুপুর থেকে পদ বঞ্চিতরা বিএনপি দলীয় কার্যালয়ে অবস্থান নেয়। অন্যদিকে পৌরসভা প্রাঙ্গণ থেকে নব নির্বাচিত কমিটির অনুসারীরা আনন্দ মিছিল বের করার চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে নব নির্বাচিত কমিটির সমর্থকরা পদ বঞ্চিত কর্মীদের হটিয়ে বিএনপি কার্যালয় দখলে নেয়।
সংঘর্ষ থামাতে পুলিশ-সেনাবাহিনী লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। বিএনপি অফিসের আশপাশ এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্থণে বিপুল সংখ্যক পুলিশ ও সেনাবাহিনী মোতায়ন রয়েছে। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১০ নেতাকর্মী আহত হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন শহরের পৌরসভা এলাকা থেকে বনরুপা পর্যন্ত ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে।
রাঙ্গামাটি অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট নিশাত শারমিনের স্বাক্ষরিত এক এদেশে বলা হয়, রাঙ্গামাটি পৌরসভা, কাঠালতলী এলাকা, বনরূপা ও আশেপাশে এলাকায় আশেপাশে এলাকায় একটি ছাত্র সংগঠনের পদ বঞ্চিত ও সংক্ষুদ্ধ নেতাকর্মী ও তাদের সমর্থকরা লাঠিসোঠা ও দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে মানমুখী হয়ে অবস্থান করছে। তারাই ধারাবাহিকতায় উক্ত এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দব্যতীত অন্য কোন অননুমোদিত ব্যক্তবর্গের প্রবেশ নিষিদ্ধ ঘোষনা করা হয় এবং উক্ত এলাকার ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যে কোন প্রকার মিছিল সভা/সমাবেশ ও যে কোন প্রকাশর শব্দ বিবর্ধক যন্ত্র ইত্যাদি বাজানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়। তবে উক্ত এলাকায় সড়কে চলাচলকারী ব্যক্তি ও যানবাহন এ আদেশের আওতামুক্ত থাকবে। এর আগে দীর্ঘ আট বছর পর শনিবার (২ মে) রাত ১২টার দিকে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত রাঙ্গামাটি জেলা ছাত্রদলের ২৩ সদস্য বিশিষ্ট একটি আংশিক কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে মো. অলি আহাদকে সভাপতি, নাঈমুল ইসলাম রনিকে সাধারণ সম্পাদক এবং গালিব হাসানকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। একই সঙ্গে এই কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনাও দেওয়া হয়েছে। কমিটি ঘোষণা করার পর কমিটিতে ঠাঁই না পাওয়া ছাত্রদলের নেতা-কর্মীরা ঘোষিত কমিটি বাতিলের দাবিতে গত রোরবার সকালে শহরের বনরূপা এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে কাঠালতলীস্থ দলীয় অফিসের সামনে সড়কে অবস্থান নেন। সড়কে টায়ার জ্বালিয়ে কমিটি বাতিলের দাবিতে নানারকম স্লোগান দিতে থাকেন তারা।