কলারোয়ায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ও কারাদণ্ড

এফএনএস (জুলফিকার আলী; কলারোয়া, সাতক্ষীরা) : | প্রকাশ: ৫ মে, ২০২৬, ০২:১৪ পিএম
কলারোয়ায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ও কারাদণ্ড

কলারোয়ায়  দুধের সাথে জেলি ও পানি মিশিয়ে দুধের ওজন বৃদ্ধি করার অপরাধে সুজন ঘোষ(৩৫) নামে এক ব্যক্তিকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা ও এক বছর কারাদণ্ড দিয়েছে এবং অনাদায়ে আরো দুই মাস কারাদন্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। কারাদন্ড প্রাপ্ত সুজন ঘোষ উপজেলার দেয়াড়া ঘোষপাড়া এলাকার নব ঘোষের ছেলে। সোমবার রাত আটটার দিকে উপজেলার দেয়াড়া ইউনিয়নের দেয়াড়া ঘোষ পাড়ায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এ জরিমানা ও কারাদণ্ড প্রদান করেন। 

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এইচ এম শাহীন জানান, সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন উপজেলার দেয়াড়া ঘোষ পাড়ার সুজন ঘোষ বাড়ির সংলগ্ন একটি ঘরে দুধের সাথে জেলি ও পানি মিশিয়ে দুধের ওজন বৃদ্ধি করে দীর্ঘদিন যাবত দুধ বিক্রি করে আসছে। পরে তার নেতৃত্বে এস আই পারভেজ সহ কয়েকজন পুলিশ সদস্য ওই বাড়িতে অভিযান চালিয়ে সুজন ঘোষকে জেলি ও পানি মিশ্রিত দুধসহ আটক করে। পরে ওই স্থানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সুজনের স্বীকারোক্তিতে তাকে দুধে জেলি ও পানির মিশ্রিত করার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা ও এক বছর কারাদণ্ড প্রদান করেন এবং অনাদায়ে আরো দুই মাস কারাদন্ডের নির্দেশ দেন। ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আপনার জেলার সংবাদ পড়তে