কলাপাড়ায় জেলেদের ইলিশ জাল বিতরণ

এফএনএস (মিলন কর্মকার রাজু; কলাপাড়া, পটুয়াখালী) : | প্রকাশ: ৫ মে, ২০২৬, ০৬:২৫ পিএম
কলাপাড়ায় জেলেদের ইলিশ জাল বিতরণ

পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন বলেন, দেশ এখন মৎস্য, ধান ও সবজি উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। বিএনপি দায়িত্ব নেয়ার পর থেকে নির্বাচনী ওয়াদা বাস্তবায়ন শুরু করেছে। ইতিমধ্যে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড বিতরণ বিতরণ শুরু করেছে।  ইমাম, মুয়াজ্জিন, পুরোহিতদের ভাতা প্রদান করছে। ভবিষ্যতে গভীর সমুদ্রগামী জেলেদের বীমার আওতায় আনারও পরিকল্পনা রয়েছে। মঙ্গলবার বিকালে পটুয়াখালীর কলাপাড়ার উপজেলা প্রশাসন সভা কক্ষে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় নিবন্ধিত ১৫০ জেলেকে বৈধ জাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।  কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা  কাউছার হামিদ’রর সভাপতিত্বে উপকরণ বিতরণী অনুষ্ঠানে  সভায় স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ হুমায়ুন কবির। কলাপাড়া উপজেলার ধুলাসার ইউনিয়নের ১৫০ জেলেকে তিনটি গ্রুপে ভাগ করে প্রতি গ্রুপের তিন জনকে দেড় হাজার মিটার করে ৫০ টি ইলিশ জাল, ফ্লুট ও চারা বিতরণ করা হয়।