প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দাকোপ উপজেলা ও চালনা পৌরসভা বিএনপির উদ্যোগে চালনা লেকের কচুরিপানা অপসারণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। খুলনা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আমির এজাজ খান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় চালনা লেকের পাড়ে চালনা পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক শেখ মোজাফফার হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং চালনা পৌরসভার প্রশাসক বোরহান উদ্দিন মিঠু, উপজেলা বিএনপি সাবেক সদস্য সচিব আব্দুল মান্নান খান, থানা পুলিশ পরিদর্শক (ভারপ্রাপ্ত ওসি) প্রকাশ বোস। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান মোস্তাক, আয়ুব আলী কাজি, নুর হোসেন, আমিনুল ইসলাম বুলবুল, আব্দুর রাজ্জাক শেখ, দেলোয়ার হোসেন, আব্দুল বারিক সরদার, বদিয়ার হোসেন, আজিম হাওলাদার, রবিউল ইসলাম মনা প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি নিজ হাতে লেকের কচুরিপানা সরিয়ে কার্যক্রমের উদ্বোধন করেন।