যশোরের মণিরামপুর প্রেসক্লাবের সভাপতি এস এম মাজনুর রহমানের আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার মাগরিব বদ মণিরামপুর প্রেসক্লাবের হলরুমে এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রেসক্লাবের সহ-সভাপতি জি এম ফারুক আলমের সভাপতিত্বে এবং মোতাহার হোসেন দুষ্টু'র সঞ্চালনায় দোয়া মাহফিলে প্রেসক্লাবের সংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রেসক্লাবের সভাপতি এস এম মাজনুর রহমান মঙ্গলবার সকালে নিজ বাসভবনে আকষ্মিক অসুস্থ হলে তাকে মণিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্েেস ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থা অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে যশোর সম্মিলিত হাসপাতালে রেফার করেন। সেখানেও তার অবস্থা অপরিবর্তিত থাকায় চিকিৎসকের পরামর্শ মোতাবেক উন্নত চিকিৎসার জন্য ওই রাতেই গুরুতর অসুস্থ অবস্থায় তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। বর্তমানে তিনি গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন। দোয়া অনুষ্ঠানটি পরিচালনা করেন মণিরামপুর এলাহি বক্স মাদ্রাসার মাওলানা হযরত আলী। মোনাজাতে মাজনুর রহমানের শারীরিক অবস্থার উন্নতির জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া প্রার্থনা করা হয়।
উল্লেখ্য, এস এম মজনুর রহমান ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক সমকাল পত্রিকার মণিরামপুর উপজেলা প্রতিনিধি এবং যশোর থেকে প্রকাশিত দৈনিক লোকসমাজ পত্রিকার স্টাফ রিপোর্টার এবং দুর্গাপুর মাধ্যমিক বিদ্যালয়ের আইসিটি শিক্ষক।