দাকোপ প্রেসক্লাবের সদস্য মজনুর রহমান ফকিরের বড় বোন জাহানারা রহমান (৪৭) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে মৃত্যু বরণ করেন। বোনের মৃত্যুর শোকে সাংবাদিক মজনু গুরুতর অসুস্থ হয়ে দাকোপ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। দাকোপ প্রেসক্লাবের পক্ষ থেকে মজনুর বোনের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়। একই সাথে মজনুর সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন দাকোপ প্রেসক্লাবের সভাপতি শামীম হোসেন, সাধারণ সম্পাদক জি.এম রেজা, সহ সভাপতি স্বাপন কুমার রায়, আজগর হোসেন ছাব্বির, কোষাধ্যক্ষ বিধান চন্দ্র ঘোষ, সহ সম্পাদক গাজি আবুল বাশার, দপ্তর সম্পাদক প্রবীর রায় বাপ্পি, নির্বাহী সদস্য জাহিদুর রহমান সোহাগ, জয়ান্ত রায়, সাবেক সভাপতি মহিদুল ইসলাম ভূইয়া শিপন, শচীন্দ্রনাথ মন্ডল, গোবিন্দ বিশ্বাস, সাবেক সাধারণ সম্পাদক মোজাফ্ফার হোসেন, জুবায়ের রহমান লিংকন, কুমারেশ বিশ্বাস, দীপক কুমার সরদার, খান মনিরুল ইসলাম মনি, পারুল বেগম, দীপক রঞ্জন রায়, তুষার দাস, জি.এম আজম, মামুনুর রশীদ, রুহুল আমীন, গাজি সরোয়ার হোসেন প্রমুখ।