গাংনীতে অবৈধযানে কেড়ে নিল শিক্ষার্থীর প্রাণ

এফএনএস (ফারুক আহমেদ; মেহেরপুর) : | প্রকাশ: ৯ মে, ২০২৬, ১২:০০ পিএম
গাংনীতে অবৈধযানে কেড়ে নিল শিক্ষার্থীর প্রাণ

মেহেরপুরের গাংনীতে স্যালো ইঞ্জিন চালিত অবৈধ যান লাটা নাম্বার চাকায় পৃষ্ঠ হয়ে আনসা খাতুন (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকাল পৌনে এগারোটার সময় তেঁতুলবাড়িয়া-বামন্দী সড়কের করমদি গ্রামের সন্ধানী মোড়ের অদূরে এ দুর্ঘটনা ঘটে। নিহত আনসা খাতুন করমদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থী ও কাপড় ব্যবসায়ী সাজেদুল হকের মেয়ে। তেঁতুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান তৌহিদ হোসেন বলেন, আনসা খাতুন রাস্তা পার হওয়ার সময় তেতুলবাড়িয়া এলাকা থেকে বেপরোয়া গতিতে আসা বামুন্দীগামী বালি বোঝাই স্যালো ইঞ্জিন চালিত অবৈধযান লাটা হাম্বার চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। দুর্ঘটনার পর পরে লাটা হাম্বার চালক পালিয়ে যাওয়ার সময় বিক্ষুব্ধ জনতা তাকে আটক করে পুলিশের সোপর্দ করেছে। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার দাস সড়ক দুর্ঘটনার সত্যতা স্বীকার করে তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সাথে কথা বলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার জেলার সংবাদ পড়তে