শেরপুরে বাক ও শ্রবন-বধির জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে মতবিনিময়

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) :
| আপডেট: ৯ মে, ২০২৬, ০৭:২৫ পিএম | প্রকাশ: ৯ মে, ২০২৬, ০৭:২৫ পিএম
শেরপুরে বাক ও শ্রবন-বধির জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে মতবিনিময়

শেরপুরে 'বিশেষ চাহিদাসম্পন্ন মানুষদের প্রতি সহানুভূতিশীল হই, বাক ও শ্রবন প্রতিবন্ধীরা সমাজের অবিচ্ছেদ্য অংশ, তাদের পাশে দাঁড়ানো সকলের নৈতিক দায়িত্ব' এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বাক ও শ্রবন-বধির জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে অভিনয় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ মে ) দুপুরে শহরের নিউমার্কেটস্থ আইডিইবি কার্যালয়ে নাগরিক প্ল্যাটফর্ম জন উদ্যোগ এর আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অতৈ ছিলেন সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল হামিদ, জেলা সমাজসেবা অধিদপ্তর এর প্রতিনিধি হাসান শরাফত, শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, ব্র্যাক কর্মকর্তা রুমা রানী দে, শিক্ষক এস এম আবু হান্নান, নারী নেত্রী আইরিন পারভীন প্রমুখ। সভার শুরুতে জনউদ্যোগের সদস্য সচিব ও অনুষ্ঠানের সঞ্চালক সাংবাদিক হাকিম বাবুল “বাক ও শ্রবণ প্রতিবন্ধী জনগোষ্ঠীর গুণাবলি লালন ও মেধাকে কাজে লাগিয়ে সম্ভাবনার জাগরণ ঘটাতে হবে”শিরোনামে প্রবন্ধ উপস্থাপন করেন।

আপনার জেলার সংবাদ পড়তে