ময়মনসিংহের গফরগাঁও পৌর শাখার তাঁতী দলের সদস্য ফরম বিতরণ করা হয়েছে। শনিবার (৯ মে) সকালে গফরগাঁও উপজেলা বিএনপির কার্যালয়ে তাঁতী দলের নতুন সদস্য সংগ্রহ ফরম বিতরণ উদ্বোধন করেন স্থানীয় এমপি মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু। সদস্য ফরম বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি স্থানীয় এমপি মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু বলেন, তাঁতী দল বিগত ১৭ বছর ফ্যাসিস্ট হাসিনার রক্তচক্ষু উপেক্ষা করে তাদের ন্যায্য দাবি আদায়ে সোচ্চার ছিল। সংগ্রামীদের সংগ্রাম কখনও শেষ হয় না। সংগ্রাম কখনও রাজপথে, কখনও দেশ গঠনের।
তিনি আরও বলেন, তাঁতী দলের কোনো ফ্যাসিস্ট, সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক সেবীদের সদস্য করবেন না, তাদের এ দলের ঠাঁই হবে না।
তিনি বলেন, সারা বাংলাদেশ জানে গফরগাঁও সন্ত্রাসের জনপদ। কিন্তু আমরা গফরগাঁও কে শান্তি জনপদ হিসেবে গড়ে তুলতে চাই। সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আমরা গফরগাঁওকে ভিন্ন গফরগাঁও- এ রুপান্তরিত করতে চাই। অনুষ্ঠানে বক্তারা, বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান এর ৩১ দফার ভিত্তিতে একটি সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের একটি নতুন বাংলাদেশ বিনির্মানে তাঁতী দল অগ্রণি ভূমিকা পালন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তাঁতী দলের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ দক্ষিণ জেলা তাঁতী দলের সভাপতি মোঃ রহুল আমিন। অন্যান্যের মধ্যে জেলা তাতী দলের নেতৃবৃন্দ, উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ এবং পৌর তাঁতী দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।