ভূমি রেজিস্ট্রিশন সেবা নিশ্চিতকরণে মতবিনিময়

এফএনএস (এইচ এম জোবায়ের হোসাইন; ত্রিশাল, ময়মনসিংহ) :
| আপডেট: ১৪ মে, ২০২৬, ০৩:৫৭ পিএম | প্রকাশ: ১৪ মে, ২০২৬, ০৩:৫৭ পিএম
ভূমি রেজিস্ট্রিশন সেবা নিশ্চিতকরণে মতবিনিময়

জনবান্ধব ভূমি রেজিস্ট্রিশন সেবা নিশ্চিত করণ ও সাব-রেজিস্ট্রি অফিসের অভ্যন্তরীণ কর্মপরিবেশ উন্নয়নের লক্ষ্যে ময়মনসিংহের ত্রিশালে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস ও দলিল লেখক সমিতির যৌথ আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনের জাতীয় সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন। তিনি বলেন, অতীতে কি হয়েছে আমি বলতে চাই না তবে আগামী দিনগুলোতে জনসেবার মান বৃদ্ধির জন্য সাব-রেজিস্ট্রি অফিসকে আধুনিক অফিসে পরিনত করার লক্ষে কাজ করে যাওয়ার ঘোষণা দেন।

বৃহস্পতিবার (১৪মে) স্থানীয় নজরুল অডিটরিয়ামে মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার আরাফাত সিদ্দিকীর সভাপতিত্বে ও ত্রিশাল সাব-রেজিস্ট্রার ওমর ফারুকের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মুনসুর আহাম্মদ, ত্রিশাল দলিল লিখক সমিতির সভাপতি রফিকুল ইসলাম সরকার প্রমূখ।

আপনার জেলার সংবাদ পড়তে