কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে সেমিনার ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত

এফএনএস (এইচ এম জোবায়ের হোসাইন; ত্রিশাল, ময়মনসিংহ) : | প্রকাশ: ১৪ মে, ২০২৬, ০৪:১২ পিএম
কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে সেমিনার ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘ঈগঅ ঈযড়রপব: ণড়ঁৎ ঋঁঃঁৎব চৎড়ভবংংরড়হধষ ঈধৎববৎ ধহ ঊীপরঃরহম ঝঁপপবংং জড়ঁঃব’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১০টায় ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনের কনফারেন্স কক্ষে এই সেমিনার শুরু হয়। 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম প্রধান অতিথি হিসেবে সেমিনারের শুভ উদ্বোধন ঘোষণা করেন। সেমিনারের উদ্বোধনী পর্বে ২টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

সেমিনারের প্রধান অতিথি হিসেবে বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি ব্যবসায় প্রশাসন অনুষদের শিক্ষার্থীরা তুলনামূলক মেধাবী হয়। এই অনুষদের শিক্ষার্থীদের জন্য দেশ-বিদেশে চাকুরির বিশাল বাজার রয়েছে। বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানে তোমাদের কাজের যথেষ্ট সুযোগ রয়েছে। তোমরা তোমাদের মেধা ও দক্ষতাকে সঠিকভাবে প্রদর্শন করতে পারলে তোমরা নিশ্চয়ই ভালো প্রতিষ্ঠানে ভালো পদে জায়গা করে নিতে সক্ষম হবে।’ এই সেমিনার আয়োজনের জন্য ব্যবসায় প্রশাসন অনুষদকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে মাননীয় উপাচার্য তাঁর বক্তব্য শেষ করেন। 

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, ঞযব ওহংঃরঃঁঃব ড়ভ ঈড়ংঃ ধহফ গধহধমবসবহঃ অপপড়ঁহঃধহঃং ড়ভ ইধহমষধফবংয (ওঈগঅই)- এর ভাইস- প্রেসিডেন্ট এস. এম. জহির উদ্দিন হায়দার ও ঐড়ংংধরহ গঁসষড়ড়শ ্ ঈড়. - এর প্রিন্সিপ্যাল মো. মামলুক হোসেন। স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান। সেমিনারে সভাপতি হিসেবে বক্তব্য রাখেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার। 

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের সাথে ঞযব ওহংঃরঃঁঃব ড়ভ ঈড়ংঃ ধহফ গধহধমবসবহঃ অপপড়ঁহঃধহঃং ড়ভ ইধহমষধফবংয (ওঈগঅই) ও ঐড়ংংধরহ গঁসষড়ড়শ ্ ঈড়. এর সাথে দুইটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

বিশ্ববিদ্যালয়ের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার এবং প্রতিষ্ঠান দুইটির পক্ষে স্বাক্ষর করেন যথাক্রমে ঞযব ওহংঃরঃঁঃব ড়ভ ঈড়ংঃ ধহফ গধহধমবসবহঃ অপপড়ঁহঃধহঃং ড়ভ ইধহমষধফবংয (ওঈগঅই)  এর ভাইস- প্রেসিডেন্ট এস. এম. জহির উদ্দিন হায়দার ও ঐড়ংংধরহ গঁসষড়ড়শ ্ ঈড়.  এর প্রিন্সিপ্যাল মো. মামলুক হোসেন।

এই চুক্তি স্বাক্ষরের ফলে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগণ বিবিএ/এমবিএ সম্পন্ন করে সিএমএ প্রোগ্রামে ভর্তি হলে মোট ২০টি কোর্সের মধ্যে সর্বোচ্চ ৬টি কোর্স পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ থাকবে। প্রায় ৩ মাস মেয়াদি কাঠামোবদ্ধ ইন্টার্নশিপ প্রোগ্রামের সুযোগ পাবে। শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ, কর্মশালা এবং সেমিনারের আয়োজন করা হবে। অভিজ্ঞ পেশাজীবীদের মাধ্যমে শিক্ষার্থীদের মেন্টরিং ও কোচিং প্রদান, যাতে তাদের জ্ঞান ও দক্ষতা আরও বৃদ্ধি পায়। প্রয়োজনে ফিল্ড পরিদর্শনের মাধ্যমে শিক্ষার্থীদের বাস্তব অডিট ও কনসালটিং কার্যক্রম সম্পর্কে ধারণা প্রদান। এছাড়া মিক্ষার্থীদের ধারাবাহিক উন্নয়নের জন্য মূল্যায়ন ও ফিডব্যাকসহ বিভিন্ন বিষয়ে সুযোগ, সুবিধা প্রদান করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে