বাঘায় ১৫ মে থেকে আম পাড়া শুরু

এফএনএস (আমানুল হক আমান; বাঘা, রাজশাহী) :
| আপডেট: ১৫ মে, ২০২৬, ০৬:৫২ পিএম | প্রকাশ: ১৫ মে, ২০২৬, ০৬:৫২ পিএম
বাঘায় ১৫ মে থেকে আম পাড়া শুরু

রাজশাহীর বাঘায় ১৫ মে থেকে গুটি আম পাড়া শুরু হয়েছে। জেলা প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী ১৫ মে থেকে আনুষ্ঠানিকভাবে গাছ থেকে আম পাড়া শুরু হয়েছে। তীব্র খরা আর পোকার আক্রমণ নিয়ে কিছুটা উদ্বেগ থাকলেও ফলনের বিষয়ে আশাবাদী বাগানমালিকরা। চলতি মৌসুমে ৮ হাজার ৬৭৮ হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে।  তীব্র তাপদাহের কারণে কিছু বাগানে গুটি ঝরে পড়ার ঘটনা ঘটলেও সামগ্রিক ফলন নিয়ে সনে—াষ প্রকাশ করেছেন চাষিরা। উপজেলার আম চাষিরা আধুনিক পদ্ধতি ব্যবহার করে আমের গুণগত মান বজায় রাখতে সক্ষম হয়েছেন। উপজেলার আমের বিশেষ সুনাম থাকায় স্থানীয় কৃষি বিভাগ চাষিদের নিয়ে নিবিড়ভাবে কাজ করছে। 

উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান বলেন, আম চাষিদের মুকুল আসা থেকে শুরু করে ফল সংগ্রহ পর্যন্ত নিয়মিত পরামর্শ দিয়ে আসছি। বাজারজাতকরণ রোধে আম পাড়ার নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে। ১৫ মে থেকে গুটি জাতের আম বাজারে আসবে। এছাড়া ১৫ মে গোপালভোগ, রানীপছন্দ, লক্ষণভোগ (লখনা), ১০ জুন ল্যাংড়া ১৫ জুন আম্রপালি ও ফজলি ৫ জুলাই বাড়ি-৪, ১০ জুলাই আশ্বিনা, ১৫ জুলাই গৌরমতি আম গাছ থেকে নামানো হবে। উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার বলেন, নির্দিষ্ট সময়ের আগে আম পাড়া হলে বা কেমিক্যাল ব্যবহার করে আম পাকানো হলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। হাটে এবং আড়ততে সার্বক্ষণিক মনিটরিংয়ের জন্য বিশেষ টিম গঠন করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে