দাকোপে চেয়ারম্যানের বিরুদ্ধে প্রকল্পের টাকা আত্নসাতের অভিযোগ

এফএনএস (কে, এম, আজগর হোসেন ছাব্বির: দাকোপ, খুলনা) :
| আপডেট: ১৬ মে, ২০২৬, ০১:৪৭ পিএম | প্রকাশ: ১৬ মে, ২০২৬, ০১:৪৭ পিএম
দাকোপে চেয়ারম্যানের বিরুদ্ধে প্রকল্পের টাকা আত্নসাতের অভিযোগ

কাজ না করে একাধীক প্রকল্পের সমূদয় টাকা আত্নসাতের অভিযোগ উঠেছে দাকোপের কৈলাশগঞ্জ ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রবির মন্ডলের বিরুদ্ধে। এ ঘটনায় বিক্ষুদ্ধ এলাকাবাসীর পক্ষ থেকে খুলনা জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। দায়িত্ব গ্রহনের পর থেকে নানা কারনে আলোচীত সমালোচীত হয়ে উঠেছেন দাকোপের কৈলাশগঞ্জ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রবির মন্ডল। এবার তার বিরুদ্ধে সরকারের গ্রামিন অবকাঠামো উন্নয়ন প্রকল্পের কাজ না করে সমূদয় টাকা আত্নসাতের বিস্তর অভিযোগ উঠেছে। জানা গেছে ২০২৪-২৫ অর্থ বছরে ইউনিয়নের জনগুরুত্বপূর্ন ভূটেমারী খাল পূনখননে ৫ টন গম বরাদ্দ দেওয়া হয়। কিন্তু কোন কাজ না করে বরাদ্দের সব টাকা তিনি তুলে নিয়েছেন এমন অভিযোগ এলাকাবাসীর। অনুরুপভাবে একই অর্থ বছরে বরাদ্দ দেওয়া ভূটেমারী সরকারী পুকুর সংলগ্ন রাস্তা নির্মান প্রকল্প, অজয় মন্ডলের বাড়ীর সামনে হরি মন্দির নির্মান প্রকল্প, কৈলাশগঞ্জ পিচের রাস্তা হতে তুষার মন্ডলের বাড়ী অভিমূখে রাস্তা নির্মান প্রকল্প এবং কৈলাশগঞ্জ জোয়াদ্দার বাড়ীর সামনে ইট সোলিং রাস্তা নির্মান প্রকল্পের কাজে ব্যাপক দূর্ণীতির অভিযোগ উঠেছে। ওই সব প্রকল্পে নাম মাত্র কাজ করে সমূদয় অর্থ আত্নসাতের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্থানীয় মুজিবর মল্লিক খুলনা জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেছেন। সরেজমিন অনুসন্ধানে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়। এলাকাবাসী ওই সকল প্রকল্পের অভিযোগের বর্ণনা দিয়ে সরকারী অর্থ আত্নসাতের ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রবির মন্ডল অভিযোগ অস্বীকার করে বলেন, কিছু কাজ অসম্পূর্ন আছে যেটা খুব দ্রুত শেষ করা হবে। তিনি বলেন আমার বিরুদ্ধে স্থানীয় একটি চক্রান্তকারী গ্রুপ এমন অভিযোগ করছে। এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শহিদুল্লাহ বলেন, খুলনা জেলা প্রশাসকের দপ্তর থেকে পাওয়া লিখিত অভিযোগের ভিত্তিতে আমি তদন্তে গিয়ে দেখেছি খাল পূনখননে ৬ টন গম বরাদ্দের কোন কাজ হয়নি। এ ছাড়া অন্যান্য প্রকল্পে কিছু কাজ বাকী আছে। তবে চেয়ারম্যান শাররীক অসুস্থতার কারনে যথা সময়ে কাজ করতে পারেনি এমন দাবী করে তিনি বলেন আমি তাকে দ্রুত সব কাজ শেষ করার নির্দেশ দিয়েছি। আশা করছি অল্প সময়ের মধ্যে অবশিষ্ট কাজ শেষ হবে। গত কয়েকদিন আগে যথাযথ আইনী প্রক্রিয়া অনুসরন না করে রাস্তার লক্ষ লক্ষ টাকার গাছ কেটে তিনি গনমাধ্যমের শিরোনামে ছিলেন। এ ছাড়া একাধীক ঘটনায় তার বিরুদ্ধে নারী পুরুষের অংশ গ্রহনে এলাকায় ঝাড়ু মিছিল হতে দেখা যায়। উল্লেখ্য ৫ আগষ্ট ২০২৪ সরকার পতনের পর কৈলাশগঞ্জ ইউপি চেয়ারম্যান দেশ ছেড়ে পালিয়ে গেলে সেখানে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। পরবর্তীতে গত সংসদ নির্বাচনের পর ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সহসভাপতি এবং প্যানেল চেয়ারম্যান-১ প্রবির মন্ডল ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্বপ্রাপ্ত হন।

আপনার জেলার সংবাদ পড়তে