ইলেকট্রনিক পণ্য বিপণন ও বাজার সম্প্রসারণের লক্ষ্যে এমইপি গ্রুপের উদ্যোগে ইলেকট্রিশিয়ানদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৭মে) কলারোয়া পৌরসভার হলরুমে দিনব্যাপী ওই মতবিনিময় সভার আয়োজন করা হয়। কলারোয়ার সিনিয়র ফিল্ড অফিসার মাসুম বিল্লাহ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-এমইপি গ্রুপের খুলনা ডিভিশনের ডিএসএম হাবিবুর রহমান। ইলেকট্রিশিয়ান আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-সাতক্ষীরার টিএসএম ইব্রাহিম (এমইপি গ্রুপ),কলারোয়া পল্লি বিদ্যুৎ এর সদস্য পল্লব দাস, সমাজসেবক আব্দুল গফুর সহঅন্যান্য নেতৃবৃন্দ। সভায় এমইপি গ্রুপের ভবিষ্যৎ পরিকল্পনা, পণ্যের গুণগত মান এবং বাজার সম্প্রসারণ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। দিনব্যাপী আয়োজনে কলারোয়া উপজেলার ১০০ জন ইলেকট্রিশিয়ান অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে একটি আকর্ষণীয় র্যাফেল ড্র অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারী ইলেকট্রিশিয়ানরা এমন আয়োজনের প্রশংসা করেন এবং এমইপি গ্রুপের সঙ্গে ব্যবসা সম্প্রসারণে নতুন আগ্রহ প্রকাশ করেন।