বিসিবির কাউন্সিলর হলেন নড়াইলের ক্রীড়ানুরাগী মিঠু বিশ্বাস

এফএনএস (মোঃ মাসুমার রহমান; কালিয়া, নড়াইল) : | প্রকাশ: ১৮ মে, ২০২৬, ১১:৫৪ এএম
বিসিবির কাউন্সিলর হলেন নড়াইলের ক্রীড়ানুরাগী মিঠু বিশ্বাস

‎নড়াইল জেলা ক্রীড়া অঙ্গনের পরিচিত মুখ, খাশিয়াল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও কালিয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বিশ্বাস আসজাদুর রহমান মিঠু ২০২৬ সালে অনুষ্ঠিতব্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনে কাউন্সিলর হিসেবে মনোনীত হয়েছেন।

‎দীর্ঘদিন ধরে স্থানীয় পর্যায়ে ক্রীড়া উন্নয়ন, খেলোয়াড়দের পৃষ্ঠপোষকতা ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখায় তাঁর এই মনোনয়নকে ইতিবাচকভাবে দেখছেন ক্রীড়াঙ্গনের সংশ্লিষ্টরা।

‎রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়া অঙ্গনের বিভিন্ন ব্যক্তি তাঁকে অভিনন্দন জানিয়েছেন। স্থানীয় ক্রীড়ানুরাগীদের প্রত্যাশা, তাঁর অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতা তৃণমূল ক্রিকেট উন্নয়ন, নতুন খেলোয়াড় তৈরী এবং জেলা-উপজেলা পর্যায়ে ক্রিকেট অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

‎এটি নড়াইল জেলাবাসীর জন্য একটি গর্বের বিষয় বিধায় বিভিন্ন মহল তাঁর সার্বিক সাফল্য কামনা করেছে।

আপনার জেলার সংবাদ পড়তে