চাঁদপুর সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ‘কুমিল্লা অঞ্চলের টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায়’ প্রকল্পভুক্ত কৃষক গ্রুপের মাঝে বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়। সোমবার(১৮ মে) দুপুরে উপজেলা মিলনায়তনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস আলোচনাসভা পরবর্তী সময়ে ১০টি রিপার (ধান কর্তন যন্ত্র) ও ৬টি স্প্রে কৃষি যন্ত্র কৃষকদের মাঝে তুলে দেওয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার এসএমএন জামিউল হিকমার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ আবু তাহের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ সাইফুল হাসান আলামিন। আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার তপন রায়সহ সংশ্লিষ্ট অংশীজন।