আলহাজ্ব মজিবুর রহমান মঞ্জু’র ১১তম মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা অনুষ্ঠিত

এফএনএস (মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ১৮ মে, ২০২৬, ০৭:৩৩ পিএম
আলহাজ্ব মজিবুর রহমান মঞ্জু’র ১১তম মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের প্রয়াত সংসদ সদস্য আলহাজ্ব মজিবুর রহমান মঞ্জু’র স্মৃতি সংসদের সভাপতি ও বাজিতপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মামুনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রয়াত সংসদ সদস্যের পুত্র মোস্তাফিজুর রহমান মামুন বলেন, তার বাবা ছিল মাটি ও মানুষের নেতা। তিনি এ আসনে ফ্যাসীবাদ সরকারের একজন মন্ত্রীকে বিপুল ভোটে পরাজিত করে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। তখন দেশের মধ্যে আলোড়ন সৃষ্টি হয়। তিনি বলেন, প্রয়াত বিএনপি’র চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া থেকে শুরু করে সকল সংসদ সদস্যসহ দেশ বরেণ্য অনেক মন্ত্রীরাই তার বাবাকে চিনতেন। তিনি, যেকোনো সময় যেকোনো অবস্থায় এলাকায় দুঃখী মানুষের পাশে এসে কাদে কাধ রেখে দাড়াতেন। কোন সময়ই অর্থের লোভ ছিল না। তিনি সব সময় খেটে খাওয়া মানুষের চিন্তায় মগ্ন থাকতেন। আমাদের আগে যা ছিল এখনও তাই রয়েছে। আলোচনা সভা শেষে মিলাদ মাহফিল ও প্রয়াত এমপির আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) তফাজ্জল হোসেন বাদল, জেলা বিএনপির স্বেচ্ছাসেবক দলের সদস্য এ.কে.এ. ফজলুল হক ফজলু, উপজেলা বিএনপির সদস্য রফিকুল ইসলাম রফিক, উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম চৌধুরী নাদভী, উপজেলা ছাত্রদলের  সভাপতি শাহরিয়ার রহমান শামীম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম  আহ্বায়ক শাহীনুল হক সোহেল, উপজেলা যুবদল নেতা নাছির উদ্দিন সোহাগ, দিঘীরপাড় ইউপি বিএনপির ছাত্রদল সভাপতি ফজলে-নূর-রাব্বী, বলিয়ার্দী ইউপি ছাত্রদলের সভাপতি স্বাধীন আহম্মেদ ইমন, মাইজচর ইউপি সদস্য মুছা মেম্বার।

আপনার জেলার সংবাদ পড়তে