কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মাহফুজ উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে আজ সোমবার বিকেল সাড়ে ৩ টায় উপজেলার খামারীদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন খন্দকার। আলোচকরা বলেন, পশু রোগ আইন- ২০০৫ অনুসারে বিভিন্ন ক্যাটাগরি খামার নিবন্ধনের নীতিমালা সম্পর্কে আলোচনা করা হয়। এছাড়া খামারী বর্জ্য ব্যবস্থাপনার জন্য বায়ু গ্যাস প্ল্যান্ট বিষয়ে এবং পরিবেশে যাতে দুর্গন্ধ না ছড়ায় সে বিষয়ে আলোকপাত করা হয়। একই সঙ্গে বসতবাড়ি থেকে একটু দূরে খামার করার বিষয়ে আলোচনার স্থান পায়। এসময় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা. আদনান আক্তার, কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ কাজী আরিফ উদ্দিন, পোল্ট্রি এসোসিয়েশনের উপজেলা সভাপতি আলী আকবর, সাধারণ সম্পাদক মো: আরশ খন্দকার ও অন্যান্য ব্যক্তিবর্গ।