চাঁদপুরে তিনব্যাপী ভূমিসেবা মেলা শুরু

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ১৯ মে, ২০২৬, ০৫:১৪ পিএম
চাঁদপুরে তিনব্যাপী ভূমিসেবা মেলা শুরু

দালালমুক্ত ও প্রযুক্তিনির্ভর ভূমিসেবা নিশ্চিত করতে চাঁদপুরে ১৯ মে থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী 'ভূমিসেবা মেলা ২০২৬'। চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে ও ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় এই মেলা ২১ মে পর্যন্ত চলবে। মেলা থেকে নাগরিকরা তাৎক্ষণিকভাবে অনলাইনে ই-নামজারি, খতিয়ানের সার্টিফাইড কপি ও ভূমি উন্নয়ন কর পরিশোধসহ নানা সেবা পাচ্ছেন। 

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ”প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরে তিনব্যাপী ভূমিসেবা মেলা মঙ্গলবার সকালে উদ্বোধন করা হয়।

সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন চাঁদপুরের জেলা না ম্যাজিস্ট্রেট ও জেলা 

প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) একরামুল ছিদ্দিক,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর,চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএমএন জামিউল হিকমা, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদীসহ সংশ্লিষ্ট অংশীজন। 

মেলায় জেলা প্রশাসন, উপজেলা ভূমি অফিস, ইউনিয়ন ভূমি অফিস ও ভূমি সহায়তা কেন্দ্রসহ মোট ১১টি স্টল অংশ নিয়েছে।

মেলার বিভিন্ন স্টলে ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধি, ই-নামজারির আবেদন, অনলাইনে খতিয়ানের সার্টিফাইড কপির আবেদনসহ ভূমি সেবার বিভিন্ন তথ্য ও সেবা প্রদান করা হচ্ছে।

আয়োজকরা জানান, সাধারণ মানুষের ভোগান্তি কমিয়ে প্রযুক্তিনির্ভর ভূমিসেবা সহজলভ্য করতেই এ মেলার আয়োজন করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে