মধুখালীতে এ-আই এর প্রভাব ও ব্যবহার” বিষয়ক দিনব্যাপী সেমিনার

এফএনএস (মনিরুজ্জামান মন্নু; মধুখালী, ফরিদপুর) : | প্রকাশ: ১৯ মে, ২০২৬, ০৫:৩২ পিএম
মধুখালীতে এ-আই এর প্রভাব ও ব্যবহার” বিষয়ক দিনব্যাপী সেমিনার

ফরিদপুরের মধুখালীতে এ আই এর প্রভাব ও ব্যবহার বিষয়ক দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

১৯ মে মঙ্গলবার সকাল ১০টা হতে বিকাল ৪টা পর্যন্ত মধুখালি তথ্য সেবা ও তথ্য প্রশিক্ষণ কেন্দ্র সেমিনার কক্ষে এই  প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে সভাপতিত্বে করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহান।

প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের পরিচালক অর্থ ও প্রশাসন মো: মাহ্বুুব আলম ( উপসচিব) । 

মূল প্রবন্ধ উপস্থাপন করেন,জেলা আইসিটি কর্মকর্তা অ: দা: মো: মাহমুদুল হাসান, মধুখালী উপজেলা আইসিটি কর্মকর্তা দ্বিজেন্দ্র নাথ বিশ্বাস, অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কল্লোল সাহা। 

এই সেমিনারে অংশগ্রহণ করেন মধুখালী উপজেলা বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ ও সাংবাদিকবৃন্দ।  সেমিনারে এ আই এর ব্যবহার শেখানো এবং ভালো ও খারাপ দিক তুলে ধরা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে