বাজিতপুরে হাওরে একটি প্রাথমিক বিদ্যালয় ঝুঁকিপূর্ণ

এফএনএস (আমিনুল হক সাদি; কিশোরগঞ্জ) : | প্রকাশ: ১৯ মে, ২০২৬, ০৬:২৭ পিএম
বাজিতপুরে হাওরে একটি প্রাথমিক বিদ্যালয় ঝুঁকিপূর্ণ

হাওরের একাংশে অবস্থিত বাজিতপুর উপজেলার একটি ইউনিয়ন সেই ইউনিয়নের নাম হুমাইপুর। এই ইউনিয়নের কৈটুপী সরকারি প্রাথমিক বিদ্যালয়টি এক দশক ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় শিক্ষকরা খুদে শিক্ষার্থীদের পাঠদান দিচ্ছেন। এ্ই বিদ্যালয়টি ১৯৮৩ সনে স্থাপিত হলেও এই পর্যন্ত প্রশাসন জোড়া তালি দিয়ে বিদ্যালয়টি যেন দাড়িয়ে আছে জোড় করে। বিশেষ করে বর্ষাকালে পানির স্রোতে এই বিদ্যালয়ের ওয়ালটি ভেঙ্গে যাওয়ার উপক্রম হচ্ছে। প্রশাসন নজরদারি করলেও এই স্কুল ভবনটি মাত্র ৪ শতাংশ জায়গার মধ্যে অবস্থিত রয়েছে। যদিও বিদ্যালয়ের জায়গা আরও রয়েছে। সেগুলো কেউ বাড়ি তুলে রেখেছে। আর অল্প জায়গা রাস্তার মধ্যে চলে গেছে বলে এলাকায় অভিযোগ রয়েছে। গতকাল সরেজমিন খোঁজ নিয়ে জানা যায়, একটি প্রভাবশালী মহল অথবা কোনো এক ব্যক্তি জায়গাটি দখল করার পায়তারা চালাচ্ছে বলে এলাকায় অভিযোগ উঠেছে। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, ঝুঁকিপূর্ণ ভবনে তাদেরকে খুদে শিক্ষার্থীদের পাঠদান দিতে গিয়ে যেমন তারা ভয়ে থাকেন তেমনিভাবে শিক্ষার্থীরাও একই অবস্থায় রয়েছে। এই বিদ্যালয়ে মোট শিক্ষার্থীর সংখ্যা ১৩৩ জন। ৬ জন শিক্ষক থাকার কথা থাকলেও বর্তমানে কয়েকবছর ধরে রয়েছে মাত্র ৩ জন শিক্ষক।  শিক্ষক এলেও পরিবেশের কারণে কয়েকমাস পর শিক্ষক বদলী হয়ে অন্যত্র চলে যান। বাজিতপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা শাখাওয়াত হোসেন এ প্রতিবেদককে বলেন, এই অর্থবছরে বরাদ্দ না হলেও সামনের বছরে এর কাজ হতে পারে বলে উল্লেখ করেন। তিনি বলেন, আপাতত কিছু সংস্কার কাজ করবেন বলে উল্লেখ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে