পিরোজপুরে সরকারের ১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়ন বিষয়ে প্রেস ব্রিফিং

এফএনএস (মোঃ রেজাউল ইসলাম শামীম; পিরোজপুর) : | প্রকাশ: ২০ মে, ২০২৬, ০৫:২১ পিএম
পিরোজপুরে সরকারের ১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়ন বিষয়ে প্রেস ব্রিফিং

বর্তমান সরকারের ক্ষমতা গ্রহনের ১৮০ দিনের গৃহীত বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের চিত্র গণমাধ্যম কর্মীদের মাধ্যমে জনগনের সামনে তুলে ধরতে প্রেস ব্রিফিং করেছে পিরোজপুর জেলা তথ্য অফিস। আজ বুধবার দুপুরে পিরোজপুর জেলা প্রশাসক এর সভাকক্ষে তথ্য অফিসের উপ-পরিচালক পরীক্ষিত চৌধুরীর সভাপতিত্বে এ প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়। 

প্রেস ব্রিফিংয়ে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের আওতায় পিরোজপুরে বাস্তবায়িত ফ্যামিলি কার্ড কার্যক্রম, স্মার্ট কৃষি কার্ড, কৃষি ঋণ মওকুফ, খাল পুনঃখনন, বৃক্ষরোপণ কর্মসূচিসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম ও উদ্যোগ সমপর্কে সাংবাদিকদের অবহিত করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক আবু সাঈদ সাংবাদিকদের আহবান জানিয়ে বলেন, গুজব বা কোনো অপতথ্য সরকারের উন্নয়নকে ব্যাহত করতে পারে এমন গুজব সৃষ্টিকারী ও বিশৃঙ্খলাকরীর বিষয়ে সজাগ থাকতে হবে। সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক সাইফুদ্দিন আল মাদানি।

আপনার জেলার সংবাদ পড়তে