জিয়ানগরে পোনামাছ অবমুক্তকরণ

এফএনএস (শহিদুল ইসলাম; জিয়ানগর, পিরোজপুর) : | প্রকাশ: ২০ মে, ২০২৬, ০৫:৫৭ পিএম
জিয়ানগরে পোনামাছ অবমুক্তকরণ

পিরোজপুরের জিয়ানগরের কোংসারখালে পোনামাছ অবমুক্ত করা হয়েছে। বুধবার (২০ মে) দুপুরে উপজেলার বালিপাড়া ইউনিয়নের বটতলা কোংসারখালে পোনামাছ অবমুক্ত করেন উপজেলা মৎস্য অধিদপ্তর।  

২০২৫-২০২৬ অর্থবছরে  দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত) এর আওতায় ৪০০ কেজি টেংরা, বাটা সহ ৪ প্রকারের মাছ অবমুক্ত করা হয়। 

এসময় প্রকল্পের সিনিয়র সহ্কারী পরিচালক মো. মনিরুজ্জামান, উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ রহমান, উপজেলা বিএনপির সভাপতি মো. ফরিদ আহমেদ, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. শাহিদুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি খান মো. নাসির উদ্দীন, রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক মারুফুল ইসলাম, সরকারি কলেজ ছাত্রদলের সাধারন সম্পাদক আসাদুল ইসলাম বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে