রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী শিশু রামিসার নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে ধর্ষক ও হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে আমতলীতে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাত ৮টায় দিকে শহরের সরকারী একে স্কুল চৌরাস্তা থেকে মশাল মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নতুন বাজার চৌরাস্তায় গিয়ে পথসভার মাধ্যমে শেষ হয়। মশাল মিছিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী, সামাজিক ও মানবাধিকার কর্মীরা অংশ নেয়। শিশু রামিসার ধর্ষক ও হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি করে পথসভায় বক্তব্য দেন সমাজকর্মী আসাদুজ্জামান মোমেন আকন, রেজাউল করিম, সাজিদ ফকির ও নারী নেত্রী মুক্তি প্রমুখ।
বক্তারা বলেন, রামিসার মতো একটি নিষ্পাপ শিশুকে মানুষরূপী এক অমানুষ ধর্ষণ ও গলা কেটে নির্মমভাবে হত্যা করে। যা শুধু একটি পরিবারের নয়, সমগ্র জাতির বিবেককে নাড়া দিয়েছে। এ ধরনের বর্বরোচিত অপরাধের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে সমাজে অপরাধ প্রবণতা দিন দিন আরো বাড়তেই থাকবে। তাই রামিসা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি ফাঁসি কার্যকর করার দাবি জানান