হামের উদ্বেগ বাড়ছেই, ২৪ ঘণ্টায় সিলেট ও ময়মনসিংহে ৫ শিশুর মৃত্যু

এফএনএস প্রতিবেদক:
| আপডেট: ২৩ মে, ২০২৬, ১২:২২ পিএম | প্রকাশ: ২৩ মে, ২০২৬, ১২:২২ পিএম
হামের উদ্বেগ বাড়ছেই, ২৪ ঘণ্টায় সিলেট ও ময়মনসিংহে ৫ শিশুর মৃত্যু
ছবি, সংগৃহীত

দেশে হাম ও হামের উপসর্গে প্রতিনিয়ত মায়ের কোল খালি হচ্ছে। সবশেষ গত ২৪ ঘণ্টায় সিলেট ও ময়মনসিংহে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেট বিভাগেই প্রাণ হারিয়েছে ৪ জন।

আজ শনিবার সকালে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর এই তথ্য নিশ্চিত করেছে। নতুন এই মৃত্যু নিয়ে সিলেট বিভাগে এ রোগে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ জনে।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, সিলেটে মারা যাওয়া চার শিশুর মধ্যে দুজন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং বাকি দুজন শহিদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে চিকিৎসাধীন ছিল।

স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ২৯৫ জন রোগী চিকিৎসাধীন। গত ২৪ ঘণ্টায় ল্যাবরেটরি পরীক্ষায় নতুন কোনো রোগী পজিটিভ হিসেবে শনাক্ত না হলেও, এই সময়ে হামের লক্ষণ ও উপসর্গ নিয়ে আরও ৪৩ জন সন্দেহভাজন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ ২৩ মে পর্যন্ত সিলেট বিভাগে মোট ১৫৮ জন ল্যাব-নিশ্চিত (কনফার্মড) হাম রোগী শনাক্ত হয়েছেন।

 এ পর্যন্ত মারা যাওয়া ৫১ শিশুর মধ্যে ৪ জনের শরীরে ল্যাব পরীক্ষার মাধ্যমে নিশ্চিতভাবে হামের উপস্থিতি পাওয়া গেছে। বাকি শিশুদের মৃত্যুর কারণ হিসেবে হামের উপসর্গকে সন্দেহ করা হচ্ছে।

আপনার জেলার সংবাদ পড়তে