কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ২

এফএনএস (মোঃ হাবিবুর রহমান খান; কুমিল্লা) : | প্রকাশ: ২৩ মে, ২০২৬, ০৫:২৮ পিএম
কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন।  শনিবার  (২৩ মে) ভোর ৬ ঘটিকায় জেলার চৌদ্দগ্রাম উপজেলার হারিসদ্দার সিরিঞ্জ ফ্যাক্টরি ও অপর ঘটনা ভোর সাত ঘটিকার সময় পৌরসভা ডাকবাংলার সামনে। নিহতরা হলেন উপজেলার ঘোলপাশা ইউনিয়নের ঈশান চন্দ্র গ্রামের মোঃ দিদারের স্ত্রী পান্না বেগম (৩৫) ও ভবঘুরে পাগল (৩২) বছরের যুবক। তথ্যটি নিশ্চিত করেছেন হাইওয়ে থানার এসআই নাজিম আহমেদ।

‎স্থানীয় সূত্রে জানা যায় শনিবার ভোরে উপজেলার হাড়ি সরদার এলাকায় সিরিঞ্জ ফ্যাক্টরির শ্রমিক পান্না আক্তার কাজে যোগদানের উদ্দেশ্যে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ পিছন দিক থেকে একটি অজ্ঞাতনামা গাড়ি তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে পান্না আক্তার গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে এলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। অপরদিকে সকাল সাত ঘটিকায় সময় পৌরসভার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ডাকবাংলা এলাকায় ভবঘুরে (৩৫) এক যুবককে অজ্ঞাতনামা গাড়ি চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের চিকিৎসক নুর ইসলাম মিলন বলেন সড়ক দুর্ঘটনা গুরুতর আহত মহিলা ও পুরুষ হাসপাতলে আনার পূর্বেই ঘটনাস্থলে মৃত্যু হয়েছে।

মিয়াবাজার হাইওয়ে থানার এসআই নাজিম আহমেদ বলেন সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। ভবঘুরে (৩৫) বছরের যুবকের লাশ ফাড়ি থানায় নিয়ে আসা হয়েছে। পান্না বেগমের লাশ স্বজনরা বাড়িতে নিয়ে যায়। এসব ঘটনায় দুইটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে