হাতিয়ায় ১৫ হাজার কেজি লাল চিনি জব্দ করে কোস্টগার্ড

এফএনএস (কৃষ্ণচন্দ্র মজুমদার; হাতিয়া, নোয়খালী) : | প্রকাশ: ২০ অক্টোবর, ২০২৬, ১১:৩৮ এএম
হাতিয়ায় ১৫ হাজার কেজি লাল চিনি জব্দ করে কোস্টগার্ড

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় শুল্ক ফাঁকি দিয়ে আনা ১৫ হাজার কেজি লাল চিনি জব্দ করেছে স্থানীয় কোস্ট গার্ড । এ সময় চোরাচালানে ব্যবহৃত একটি স্টিলবডি ল্যান্ডিং ক্রাফটও জব্দ করা হয়েছে। জব্দ করা চিনির আনুমানিক বাজারমূল্য প্রায় ২৪ লাখ টাকা।

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে হাতিয়া উপজেলার টাংকি খালসংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করেছে কোস্ট গার্ড সদস্যরা।

সোমবার সন্ধ্যায় কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার বিএন সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, অভিযান চলাকালে সন্দেহজনক একটি স্টিলবডি ল্যান্ডিং ক্রাফটে তল্লাশি চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে আনা ১৫ হাজার কেজি লাল চিনি পাওয়া যায়। এ সময় চোরাচালানের কাজে ব্যবহৃত ল্যান্ডিং ক্রাফটটিও জব্দ করা হয়।

কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দ করা চিনি ও ল্যান্ডিং ক্রাফটের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কোস্ট গার্ড কর্মকর্তা আরও জানান, চোরাচালান রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে