রাজশাহীর বাঘা উপজেলার আসছার ভিডিপি সদস্য সাগর আলী পেলেন প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা পদক। এ পদক পাওয়ায় সাগর আলীকে রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ দিলেন শুভেচ্ছা ও অভিনন্দন। শনিবার (২৩ মে) তাকে এই অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
জানা গেছে, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ৪৬তম জাতীয় সমাবেশে বুধবার (২০ মে) এই পদক দেওয়া হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে সাগর আলী বিভিন সময়ে অসামান্য অবদান ও কৃতিত্বের স্বীকৃতি স্বরুপ এই পদক পদান করা হয়।
সারগ আলী বাঘা উপজেলার আড়ানী পৌরসভার আনসার ভিডিপি সদস্য। তিনি উপজেলার আড়ানী চকসিংগা গ্রামের আসমত আলীর ছেলে। দীর্ঘদিন ধরে সাগর আলী সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।