সিংড়ায় আনসার ও ভিডিপির সদস্যদের ঈদ সামগ্রী বিতরণ

এফএনএস (সাইফুল ইসলাম; সিংড়া, নাটোর) : | প্রকাশ: ২৩ মে, ২০২৬, ০৮:০৫ পিএম
সিংড়ায় আনসার ও ভিডিপির সদস্যদের ঈদ সামগ্রী বিতরণ

নাটোরের সিংড়ায় আনসার ও ভিডিপি ভাতাভুক্ত সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার বিকেল ৩ টায় উপজেলা আনসার ভিডিপি কার্যালয়ে সামনে ৬৬ জন সদস্যের মধ্যে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

উপজেলা আনসার ভিডিপি কার্যালয় সূত্রে জানা যায়, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহা পরিচালকের পক্ষ থেকে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বিতরণকৃত ঈদ সামগ্রীর মধ্যে রয়েছে পোলা চাল, সোয়াবিন তেল, লাচ্ছা-সেমাই, চিনি, গুড়া দুধ, সুজি, নুডুস ইত্যাদি। বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. কাশেম আলী। উপস্থিত ছিলেন উপজেলা আনসার ভিডিপির প্রশিক্ষিকা রওনারা খাতুন, দুলাল চন্দ্র মাহাতো প্রমূখ।

আপনার জেলার সংবাদ পড়তে