কক্সবাজারের রামু উপজেলার স্বনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মানারাতুল উম্মাহ মডেল মাদরাসার হিফজ বিভাগের নাজেরা সম্পন্নকারী ৫ জন শিক্ষার্থীকে সবক প্রদান এবং শবিনা খতম সম্পন্নকারী ১ জন শিক্ষার্থীকে সংবর্ধনা উপলক্ষে দো‘আ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকাল ৩টায় মাদরাসা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শবিনা খতমকারী শিক্ষার্থী হিসেবে সংবর্ধনা পান আমিরুল ইসলাম লাবিব। তিনি ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের হাজীপাড়া গ্রামের মাহমুদুল হক ও পারভীন আক্তারের সন্তান। কুরআন তেলাওয়াত ও নাতে রাসূল (সা.) পরিবেশনের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরে নাজেরা সম্পন্নকারী ৫ জন শিক্ষার্থীকে সবক প্রদান করা হয়। এরা হলেন- মাহির উদ্দিন আরহাম, আব্দুল্লাহ মোহাম্মদ নাসিফ, নাজিবুর রহমান আকিফ, আবরার জাহিন ও মিজবাহ উজ জামান রাছিফ। একই সঙ্গে শবিনা খতম সম্পন্নকারী শিক্ষার্থী আমিরুল ইসলাম লাবিবকে পাগড়ি ও ক্রেস্ট প্রদান এবং তার পিতা-মাতাকে উপহার সামগ্রী প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- কক্সবাজার ইসলামিয়া মহিলা কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা শফিউল হক জিহাদী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানারতুল উম্মাহ মডেল মাদরাসার অধ্যক্ষ মাওলানা বশির উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন- মেরংলোয়া রহমানিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ রফিক, উপাধ্যক্ষ মাওলানা নুরুল হাকিম, ইসলামপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক ক্বারী মাওলানা বদরুদ্দোজা, রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক মাওলানা বখতেয়ার আহমদ, রামু প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ, ভারুয়াখালী ইউনিয়ন পরিষদের মেম্বার ফজলুল হক, কক্সডিজিটাল গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর তৈয়ব উদ্দিন, কলঘর আবু বকর ছিদ্দিক বালিকা মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা নাছির উদ্দিন। বক্তব্য রাখেন- মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা আতিকুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মাদ্রাসার হোস্টেল সুপার হাফেজ মাওলানা মোসলেহ উদ্দিন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাদ্রাসার পরিচালক ডা. শামীমুল আরশাদ, মিজানুর রহমান ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সার্জেন্ট শফিউল আলম, মাদ্রাসার প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আকতার হোছাইন, কো-অর্ডিনেটর হাফেজ মাওলানা মোহাম্মদ মিজানুর রহমানসহ মাদ্রাসার শিক্ষকবৃন্দ। শেষে দো‘আ ও মুনাজাত পরিচালনা করেন- অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যক্ষ মাওলানা শফিউল হক জিহাদী।