পাবনার চাটমোহর থানা পুলিশের নিয়মিত মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ এক মাদক কারবারী গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃত হলো উপজেলার বিলচলন ইউনিয়নের বোঁথড় গ্রামের নুর মোহাম্মদের ছেলে রুবেল হোসেন (৩৩)। তার কাছ থেকে ৩২ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। গত শনিবার (২৩ মে) সন্ধ্যায় বোঁথড় থেকে তাকে গ্রেফতার করা হয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ গোলাম মোস্তফা জানান,গোপন সংবাদের ভিত্তিতে বোঁথড় গ্রাম থেকে চিহ্নিত মাদক কারবারী রুবেল হোসেনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৩২ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। গতকাল রবিবার তাকে আদালতের মাধ্যমে পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়।