চাঁদপুরে বিএনপি সভাপতি শাহজালাল মিশনের ঈদ শুভেচ্ছা

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ২৫ মে, ২০২৬, ০৫:৩৩ পিএম
চাঁদপুরে বিএনপি সভাপতি শাহজালাল মিশনের ঈদ শুভেচ্ছা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চাঁদপুর সদর উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী সমর্থকসহ সর্বস্তরের জনগণ ও দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চাঁদপুর সরকারি কলেজের সাবেক ভিপি, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শাহজালাল মিশন। 

সস্ত্রীক পবিত্র হজ পালনে তিনি মক্কা মদিনায় অবস্থান করছেন। সেখান থেকে কুরবানীর ঈদ উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় তিনি দলীয় নেতাকর্মী এবং সদর উপজেলা বাসিকে এই অভিনন্দন ও ঈদ মোবারক জানান।

৯০ ও ২০২৪ গণঅভ্যুত্থানের রাজপথের সম্মুখযোদ্ধা শাহজালাল মিশন সাধারণ মানুষের কাছে সততা, ন্যায়পরায়ণতা ও মানবিক গুণাবলিসম্পন্ন বিএনপি'র ক্লিন ইমেজের নেতা হিসেবে তিনি সুপরিচিত। রাজপথের এই লড়াকু সৈনিক সবসময়ই এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থেকে একজন জনবান্ধব নেতা হিসেবে গঠন মূলক রাজনীতি করে আসছেন। শুভেচ্ছা বার্তায় বিএনপি নেতা শাহজালাল মিশন বলেন, "ঈদুল আজহা আমাদের মাঝে ত্যাগের মহিমা ও ভ্রাতৃত্বের শিক্ষা নিয়ে হাজির হয়। মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানির পাশাপাশি আমাদের মনের সংকীর্ণতা, অহংকার, হিংসা ও বিদ্বেষ কোরবানি দিতে হবে। ত্যাগের এই মহান উৎসব আমাদের জীবন সুন্দর ও সার্থক হোক।" সর্বস্তরের মানুষের ঘরে ঘরে অনাবিল আনন্দ ও শান্তি বয়ে আসুক এটাই আমার প্রত্যাশা। পবিত্র ঈদ আমাদের সবার মাঝে সম্প্রীতি ও ত্যাগের এক নতুন দিগন্ত উন্মোচন করুক। আপনারা আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি। সবাইকে ঈদ মোবারক।

আপনার জেলার সংবাদ পড়তে