গাংনীতে ইজিবাইক ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ৩, আহত ২

এফএনএস (ফারুক আহমেদ; মেহেরপুর) : | প্রকাশ: ৪ জুন, ২০২৬, ০৩:২৮ পিএম
গাংনীতে ইজিবাইক ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ৩, আহত ২

মেহেরপুরে-কুষ্টিয়া সড়কের অলিনগর নামক স্থানে ইজিবাইক ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও দুজন। বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে গাংনী উপজেলার অলিনগর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মেহেরপুর সদর উপজেলার উত্তর শালিকা গ্রামের আলাউদ্দিনের ছেলে ইজি বাইক চালক আরিফ হোসেন (৪৫), একই গ্রামের মাহিনের মেয়ে আফরিন (১) ও  যশোর শহরের সজিবের ছেলে আবরার হোসেন। এছাড়া মাহিন ও তার স্ত্রী আহত হয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বামন্দী ফায়ার সার্ভিস ষ্টেশনের লিডার মো: লিয়াকত আলী ও স্থানীয়রা জানান,অটোবাইক চালক আরিফ হোসেন সহ বেশ কয়েকজন মটমুড়া গ্রাম থেকে উত্তার শালিকা গ্রামে যাওয়ার পথে অলিনগর এলাকায় পৌছালে গাংনী এলাকা থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী একটি ট্রাকের মুখোমখি সংষর্ঘ হয়। এতে অন্তত ৫ জন আহত হয়। আহতদের মধ্যে অটোবাইক চালক আরিফ হোসেনকে উদ্ধার করে গাংনী ও আফরিন ও আবরারকে কুষ্টিয়া হাসপাতালে নেয়া হলে তাদের মৃত্যু হয়। গাংনী হাসপাতালের জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক ওমর ফারুক মৃত্যু’র বিষয়টি নিশ্চিত করেছেন। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস জানান,ট্রাক চালক পালিয়ে গেছে। অটোবাইক ও ট্রাক জব্দ করা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার জেলার সংবাদ পড়তে