রাজশাহীর বাঘায় ফুফুর বাড়িতে বেড়াতে এসে রজনী আক্তার (৬) নামের এক শিশু পদ্মা নদীতে ডুবে মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে চরকালিদাসখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিচে পদ্মা নদীতে এই ঘটনা ঘটেছে।
জানা গেছে, উপজেলার পদ্মা নদীর মধ্যে চকরাজাপুর ইউনিয়নের কালিদাসখালী গ্রামে ফুফা জিল্লুর রহমানের বাড়িতে বেড়াতে আসেন। বেড়াতে এসে চরকালিদাসখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিচে পদ্মা নদীর ধারে ঘুরতে যায়। এ সময় অসাবধানতা বশত: পা ফসকে পদ্মা নদীতে পড়ে যায়। এ সময় তাকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের নেওয়ার পথে মারা যায়। রজনী আক্তার উপজেলা বাঘা পৌরসভার চকছাতারী গ্রামের রহমান আলী ও লাভলী খাতুন দম্পতির সন্তান। বিষয়টি নিশ্চিত করেন কালিদাসখালী গ্রামের জনি আহমেদ।