“প্রলোভনের মুখোশ উন্মেচন করি, তামাক ও নিকোটিনের আসক্তি প্রতিরোধ করি”এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পিরোজপুরের জিয়ানগরে বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে মাববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে সদর রোডস্থ মানববন্ধনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জিয়ানগর বিএনপি আহবায়ক ফরিদ আহম্মেদ। অন্যান্যদের মধ্যে রূপসী বাংলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ আজাদ হোসেন, জিয়ানগর রিপোটার্স ইউনিটির সভাপতি শাহিদুল ইসলাম, মেহেউদ্দিন পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলাল উদ্দিন গাজী, কালের কন্ঠ প্রতিনিধি আল আমিন হোসেন, আমার সংবাদ প্রতিনিধি কেএম শামীম রেজা, স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব জুয়েল রানা, উপজেলা জাসাস সেক্রেটারী ওবায়দুল ইসলাম ও কর্মসূচী সমন্বয়কারী মোঃ আলতাফ হোসেনসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ সময় বক্তরা তামাকের আইন সংশোধনের জন্য সরকারকে ধন্যবাদ জানান এবং তামাকের আইন ও ক্ষতিকর প্রভাব নিয়ে বক্তব্য প্রদান করেন। বাংলাদেশ তামাক বিরোধ জোট, ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট এবং রূপসী বাংলা উন্নয়ন সংস্থা যৌথভাবে এ কর্মসূচীর আয়োজন করে।