চাটমোহরে মাদকসেবীর দুই মাসের কারাদন্ড

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ১০ জুন, ২০২৬, ০৩:২৬ পিএম
চাটমোহরে মাদকসেবীর দুই মাসের কারাদন্ড

পাবনার চাটমোহরে এক মাদকসেবীকে দুই মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। একই সাথে তাকে একশত টাকা জরিমানা করা হয়। মঙ্গলবার রাতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী এই দন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্ত মাদকসেবী চাটমোহর পৌর সদরের ছোট শালিখা মহল্লার মৃত মোসলেম উদ্দিনের ছেলে মিনারুল (২৩)। থানা পুলিশ মঙ্গলবার সন্ধ্যায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে উপজেলার মথুরাপুর মিশন গেট এলাকা থেকে গাঁজা সেবনরত অবস্থায় মিনারুলকে আটক করে।  মিনারুল এলাকায় চুরি,ছিনতাইসহ নানা অপরাধের সাথে জড়িত। মঙ্গলবার দুপুরেও সে তিনজন শিশুকে মারপিট করে তাদের কাছ থেকে একটি বাইসাইকেল ছিনতাই করে নিয়ে যায়।

আপনার জেলার সংবাদ পড়তে